রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দ্বিতীয় ম্যাচেও পাত্তা পেলো না বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। রোববার দ্বিতীয় ম্যাচেও পাত্তা পায়নি লাল-সবুজের প্রতিনিধিত্ব করা দলটি। ইংল্যান্ডের বিপক্ষে হেরেছে ৭ উইকেটে।
ভারতের রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়ে বাংলাদেশকে ১১৩ রানে থামায় ইংল্যান্ড। মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ১৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংলিশ লিজেন্ডরা।
টস হেরে ব্যাট করতে নেমে আগের ম্যাচের সফল ব্যাটসম্যান নাজিমউদ্দিন এই ম্যাচে সুবিধা করতে পারেননি। দলের হয়ে ওপেন করতে নেমে ১২ রানে আউট হন তিনি। খানিক পরে একই পথ ধরেন আরেক ওপেনার জাভেদ ওমর। তিনি করেন ৫ রান। তিনে ব্যাট করতে নামা নাফিস ইকবাল করেন ৮ রান, রাজিন সালেহ ৫ রান করে আউট হলে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ দল।
সেখান থেকে দলের হাল ধরেন খালেদ মাসুদ পাইলট। হান্নান সরকার ১৩ রান করে সাজঘরে ফিরলে ষষ্ঠ উকেটে জুটি গড়েন মুশফিকুর রহমানের সঙ্গে। তবে ইনিংসের ১২তম ওভারের চতুর্থ বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে আউট হয়েছিলেন পাইলট। কিন্তু বল পাইলটের ব্যাট ছুঁয়ে পায়ে লেগেছিল। বিষয়টি বুঝতে পেরে নিজেই আম্পায়ারকে জানান পিটারসেন। পরে জায়ান্ট স্ক্রিনের রিপ্লে দেখে মাঠের বাইরে যেতে থাকা পাইলটকে ক্রিজে ফিরিয়ে আনেন তিনি।
পাইটলের ৩১ রানের সঙ্গে মুশফিকের ২৬ বলে অপরাজিত ৩০ রানের কল্যাণে নির্ধারিত ২০ ওভার শেষে ১১৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশ দল।
১১৪ রানের সহজ লক্ষ্যকে আরও সহজ বানিয়ে ছাড়েন পিটারসেন। ক্রিকেটের পাঠ চুকিয়ে দেওয়া এই ডানহাতি ব্যাটসম্যান যে অবসর না নিলে তরুণ ক্রিকেটারদের সঙ্গে পাল্লা দিয়ে বাইশ গজ শাসন করতেন, তারই বার্তা দিয়ে গেলেন তিনি। ফিল মুস্টাডের সঙ্গে ওপেন করতে নেমে নিজ ব্যাটে ঝড় তোলেন পিটারসেন। রফিকের বলে আউট হওয়ার আগে মাত্র ১৭ বলে ৪২ রানের বিধ্বংসী একটি ইনিংস উপহার দেন।
মুস্টাদের ২৭ ও ড্যারেন মাড্যির অপরাজিত ৩২ রানের কল্যাণে ৩৬ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় তুলে মাঠ ছাড়ে ইংল্যান্ড। বাংলাদেশের হয়ে মোহাম্মদ রফিক ২টি ও আলমগির কবির ১টি উইকেট নেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com