বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

তিস্তার পানি দেব না : মমতার সাফ জবাব

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

তিস্তার পানি বাংলাদেশকে তখনই দেওয়া যাবে যখন পশ্চিমবঙ্গের কাছে পর্যাপ্ত পানি থাকবে, সাফ জানিয়ে দিলেন মমতা ব্যানার্জি। আগামী ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরের আগে এ মন্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকে। বিধানসভা নির্বাচনের আগে রোবববার (৭ মার্চ) শিলিগুড়িতে এক জনসভায় নরেন্দ্র মোদি সরকারকে আক্রমণ করতে করতে হঠাৎ তিস্তার প্রসঙ্গ তোলেন মমতা।
নিজের ভেরিফাইড ফেইসবুক পেজ থেকে করা লাইভে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে মমতাকে বলতে শোনা যায়, ‘হঠাৎ করে বলে দিল তিস্তার জল দিয়ে দাও। আরে ভাই, রাজ্যকে জিজ্ঞেস করল না।’
মমতা দাবি করেন তার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ‘সবচেয়ে ভালো’, ‘আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাই, সালাম জানাই। খুব ভালোবাসি।’ মোদির সিদ্ধান্তের বিরোধিতা করে মমতা বলতে থাকেন, ‘একটা রাজ্য সরকার আছে। তুমি হঠাৎ গিয়ে বলে আসছ আমার রাজ্যটাকে বিক্রি করে দেবে। বাহ, বাহ। অত সস্তা নয় ভাই।’ এ সময় হিন্দিতে তিনি বলেন, ‘তিস্তা উত্তরবঙ্গকা হিস্যা। বাংলাকা হিস্যা। আমি তো বলিনি জল দেব না। কিন্তু আমি খাব, তারপরে তো দেব। আমার ঘরে থাকবে, তারপরে তো আমি দেব।’
মোদি ভবিষ্যতে যেন এভাবে তিস্তার পানি দেয়ার কথা না বলেন, সে বিষয়েও তাকে সতর্ক করে দেন মমতা, ‘আগে আমাকে জিজ্ঞেস করে নেবেন।’ তিস্তার পানিবণ্টন নিয়ে ভারতের সঙ্গে দীর্ঘদিন আলোচনা চলছে বাংলাদেশের। ভারত সরকার প্রায়ই এই সংকট নিরসনের প্রতিশ্রুতি দেয়। কিন্তু কাজের কাজ কিছুই হয় না। দেশটির প্রশাসনিক নিয়ম অনুযায়ী, কেন্দ্রীয় সরকার চাইলেই এসব ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে না। এ জন্য সংশ্লিষ্ট রাজ্য সরকারের অনুমতি লাগে। মমতা এদিন মোদিকে সেটিই স্মরণ করিয়ে দিয়েছেন। এনডিটিভি, আনন্দবাজার




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com