বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সরকারি নগরকান্দা মহাবিদ্যালয় করোনা প্রণোদনার প্রত্যয়ন দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ

বেলায়েত হোসেন লিটন নগরকান্দা (ফরিদপুর) :
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

করোনা মহামারীতে ১০ হাজার টাকা করে অনুদান পাওয়া যাবে এমন গুজব ছড়িয়ে ফরিদপুরের নগরকান্দা সরকারি মহাবিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীর নিকট থেকে অর্থ আদায় করেছে বলে অভিযোগ ওঠেছে। করোনার অনুদান পেতে হলে এ জন্য নিতে হবে কলেজ থেকে প্রত্যয়ন পত্র। শিক্ষার্থীদের অভিযোগ প্রতিটি প্রত্যয়ন পত্র সরবরাহ করতেই নেয়া হচ্ছে ১১০ টাকা। টাকা নেয়ার বিষয়ে কলেজের করনীক গোলাম মওলার কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রত্যয়ন পত্র দেয়ার জন্য টাকা নেয়ার বিধান রয়েছে। তবে এর স্বপক্ষে কোন কাগজ দেখাতে পারেননি। প্রত্যয়ন পত্র দেয়ার পরে ১০ হাজার টাকা করোনার অনুদান শিক্ষার্থীরা পাবে কিনা(?) জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়টি আমরা বলিনি, ছাত্র/ ছাত্রীরাই এ বিষয় নিয়ে আলোচনা করছে। নগরকান্দা মহাবিদ্যালয়ে সদ্য যোগদানকারী অধ্যক্ষ প্রফেসর মোঃ আসাদুল আলম খানের কাছে বিষয়টি জানতে চাইলে, তিনি বলেন- আমি এ কলেজে নতুন যোগদান করেছি? এ কলেজের অনেক কিছুই এখনো আমার জানা হয়নি। তবে শিক্ষার্থীদের নিকট থেকে টাকা নেয়া হচ্ছে বলে আমি জেনেছি, আর তাই এটা জানতে পেরেই আমি টাকা আদায় বন্ধ করে দিয়েছি। প্রত্যয়ন বাবদ যাদের কাছ থেকে টাকা আদায় করা হয়েছে তাদের কি করবেন?এমন প্রশ্নের জবাবে তিনি বলেন তাদের টাকা ফেরত দেয়া হবে। এ ব্যাপারে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু বলেন, এ বিষয়টি আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com