বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ নেই উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

কনুইয়ের ইনজুরির কারণে এই মাসের শেষের দিকে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। এক বিবৃতিতে নিউজিল্যান্ড ক্রিকেটের মেডিক্যাল ম্যানেজার ডাইল শ্যাকেল বলেন, উইলিয়ামসনের বাঁ কনুইয়ের টেন্ডনে সামান্য ফাটল ধরেছে। তার দ্রুত চিকিৎসা প্রয়োজন। তিনি বলেন, উইলিয়ামসন এই গ্রীষ্ম মৌসুমটা চোট নিয়ে কাটিয়ে দিয়েছেন। দুর্ভাগ্যক্রমে এটির কোনো উন্নতি হয়নি। ‘আমরা বিশ্বাস করি চোট থেকে সেরে ওঠার জন্য তার নির্দিষ্ট সময়ের জন্য বিশ্রাম ও পুনর্বাসন দরকার,’ বলেন তিনি।

আগামী ২০ মার্চ থেকে শুরু হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ। এরপর ২৩ ও ২৬ মার্চ বাকি দুটি ম্যাচ হওয়ার কথা রয়েছে। আগামী মাসে শুরু হতে যাওয়া আইপিএলের প্রথম থেকেই অংশ নিতে পারেন উইলিয়ামসন। যে কারণে বাংলাদেশের বিপক্ষে ২৮, ৩০ মার্চ এবং ১ এপ্রিল তিনটি টি-টোয়েন্টি সিরিজেও তাকে পাওয়ার সম্ভাবনা কম।
সাউদাম্পটনে ১৮ থেকে ২২ জুন ভারতের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে মে মাসে ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট সিরিজের জন্য নিউজিল্যান্ডের তিন ফরমেটের অধিনায়ক আবার দলে যোগ দেবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com