বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

তাড়াশে জাতীয় দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

ইব্রাহিম হোসেন তাড়াশ (সিরাজগঞ্জ) :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ১৭ মার্চ জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও ২৭ ও ২৮ মার্চ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে সুবর্ণ জয়ন্তী পালন করার জন্য এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক জাতীয় সংসদ সদস্য ও বর্তমান উপজেলা আওয়ামীলীগের নব নির্বাচিত সভাপতি আলহাজ্ব গাজী ম,ম আমজাদ হোসেন মিলান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসন খান, প্রভাষক মর্জিনা ইসলাম, থানা ওসি তদন্ত হাবিবুল্লাহ, উপজেলা প্রকৌশলী আবু সায়েদ, শিক্ষা অফিসার আকতারুজ্জামান,কৃষি সম্প্রসারণ অফিসার নাগিব মাহফুজ, মৎস্য অফিসার মশগুল আজাদ, পল্লী বিদ্যুত জেনারেল ম্যানেজার আশরাফ উদ্দিন খান, সমাজসেবা অফিসার এস এম মনিরুজ্জামানসহ অন্যান্য অধিদফতরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা গাজী আরশেদুল ইসলাম, গাজী আব্দুর রহমান, গাজী সাইদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি খলিলুর রহমান, তাড়াশ ফাজিল মাদ্রাসার সৃপার মাওলানা আনিছুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি মহসীন আলী, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারিক খন্দকার প্রমুখ। আলোচনা সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ১৭ মার্চ জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও ২৭ ও ২৮ মার্চ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে স্বাস্থ্য বিধি মেনে সিডিউল মোতাবেক কর্মসূচি পালন করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com