বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিশ্বসেরা তরুণ নেতাদের তালিকায় মাশরাফি

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১২ মার্চ, ২০২১

দইয়াং গ্লোবাল লিডার’ নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দক্ষিণ এশিয়ায় নির্বাচিত ১০ তরুণ নেতার মধ্যে একজন হয়েছেন মাশরাফি। প্রতিবছর ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম ৪০ বছরের কম বয়সীদের মধ্য থেকে প্রতিভাবান ও নেতৃত্ব দিতে সক্ষম এমন ব্যক্তিদের নির্বাচিত করে থাকে। ফোরামটি এমন তারকাদের নির্বাচন করেন যারা বৈশ্বিক প্রেক্ষাপটে অবদান রাখছে।
সেই লক্ষে ২০২১ সালের ১০ তরুণ নেতা খুঁজতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ১১২ জনকে নির্বাচিত করে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম। এ বছর দক্ষিণ এশিয়া থেকে নির্বাচিত হয়েছেন ১০ তরুণ নেতা। তাদের মধ্যে মাশরাফিও ছিলেন। দইয়াং গ্লোবাল লিডার’ নির্বাচিত হলেন তরুণ নেতারা ওই ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের সঙ্গে মিলে পৃথিবীকে আরো উন্নত করতে বিভিন্ন বৈশ্বিক উদ্যোগে অংশ নেবেন।
প্রসঙ্গত ১৯৮৩ সালে নড়াইলে জন্ম নেয়া মাশরাফি বিন মর্তুজা ২০০১ সাল থেকে বাংলাদেশ জাতীয় দলে খেলেছেন। জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তার প্রথম আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়। তাকে নড়াইল এক্সপ্রেস বলা হয়। ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটে মাশরাফি বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। ওয়ানডেতে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি সফল তিনি। চলতি বছর অবসরের ঘোষণা দেন মাশরাফি। বাংলাদেশের একাদশ সংসদ নির্বাচনে তিনি নড়াইল থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তথ্যসূত্র : ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com