রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

স্বামীকে পিঠে নিয়ে স্ত্রীর দৌড় প্রতিযোগিতা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৩ মার্চ, ২০২১

বলিউডের ‘দম লাগাকে হ্যায়শা’ সিনেমা যারা দেখেছেন, শিরোনামের সঙ্গে কোথাও একটা মিল এতক্ষণে তারা পেয়ে গেছেন। পর্দায় ভূমি পেডনেকরকে পিঠে নিয়ে দৌড়েছিলেন আয়ুষ্মান খুরানা। তবে এবার ঘটনা একটু ভিন্ন। স্বামীদের পিঠে নিয়ে দৌড় প্রতিযোগিতায় অংশ নেন স্ত্রীরা।
নারী দিবস উপলক্ষে এমনই ব্যতিক্রমধর্মী একটি দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় নেপালের দেবঘাত নামের একটি গ্রামে। স্থানীয় একটি বিদ্যালয়ের মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। ১০০ মিটার এই দৌড় প্রতিযোগতিায় অংশ নেন ১৬ জন দম্পতি। জয় পরাজয় এখানে মুখ্য কোনো বিষয় ছিল না। নির্দিষ্ট দূরত্ব যারা অতিক্রম করেছেন তাদের সবাইকেই বিজয়ী ঘোষণা করা হয়। পাশাপাশি প্রত্যেক প্রতিযোগীদের একটি সনদও প্রদান করে আয়োজকরা।
আয়োজক ও গ্রামের প্রধান দুর্গা থাপা বলেন, ‘আগে মনে করা হতো নারীরা স্বামীর ঘরে যাবে শুধু কাজ করতে, তাদের পড়ালেখার প্রয়োজন নেই। কিন্তু এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা একটি বার্তা দিতে চেয়েছি যে- শারীরিক ও মানসিক শক্তির বিচারে নারীরা কোনো অংশেই পুরুষের তুলনায় কম নয়।’ এই প্রতিযোগিতায় অংশ নেন পুষ্পপতি শ্রেষ্ঠা। প্রথম না হতে পারলেও তিনি বেশ খুশি। এই প্রতিযোগী বলেন, ‘পিঠে স্বামীকে নিয়ে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছি। অনেক সাহস ও প্রত্যয় নিয়ে আমাকে এখানে আসতে হয়েছে। নারীদের প্রাধান্য দেওয়া হচ্ছে এতেই আমি খুশি।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com