রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গণঅভ্যুত্থানেই সরকারের পতন: বুলু

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় শনিবার, ১৩ মার্চ, ২০২১

গণঅভ্যুত্থানের মাধ্যমে বর্তমান অগণতান্ত্রিক ও অনির্বাচিত সরকারের পতন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। গতকাল শুক্রবার (১২ মার্চ) মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এ মন্তব্য করেন।
বরকত উল্ললাহ বুলু বলেন, মধ্যরাতের অগণতান্ত্রিক অনির্বাচিত সরকার ২০২১ সালেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক-নির্দেশনায় গণঅভ্যুত্থানের মাধ্যমে পতন হবে ইনশাআল্লাহ।
তিনি বলেন, আজকে বাংলাদেশে দুর্নীতি লুটপাট গুম-খুন নিত্যনৈমত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ব্যাংক লুট করে আওয়ামী লীগের নেতা কর্মীরা বিদেশে বেগম পাড়া বানিয়েছে। স্বাধীনতার বিকৃত ইতিহাস তারা প্রচার করছে।
বুলু বলেন, শহীদ জিয়াকে নিয়ে তারা (আওয়ামী লীগ) মিথ্যাচার করছে। মিথ্যা বানোয়াট মামলায় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাবরণ করিয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংগঠনকে যেভাবে উজ্জীবিত করেছেন অচিরেই বাংলার জনগণ গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন ঘটাবে। এসময় বিএনপির কমিটির ক্রিড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, সিনিয়র সহ-সভাপতি ডা. মো. আব্দুস সেলিম, সংগঠনের মহাসচিব বিপ্লবুজ্জান বিপ্লব, সিনিয়র যুগ্ম-মহাসচিব দবির উদ্দীন তুষার, সহ-সভাপতি রওশন আলী রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com