রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাংলাদেশ গেমসে নারী ক্রিকেটের স্বর্ণ নীল দলের

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৩ মার্চ, ২০২১

বাংলাদেশ গেমসের নবম আসরে নারীদের ক্রিকেটে সোনা জিতেছে নীল দল। গতকাল সিলেটে সবুজ দলকে ৮ উইকেটে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে সোনার পদক জিতে সালমা খাতুনের দল।

এদিন ৫০ ওভারের ম্যাচে টস জিতে প্রতিপক্ষ সবুজ দলকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান নীল দলের দলনেত্রী সালমা খাতুন। তবে ব্যাটিংয়ে নেমে একেবারেই সুবিধা করতে পারেনি সবুজ দল। জাহানারা আলম, মুমতা হেনাদের বোলিং তোপে মাত্র ৭২ রানেই গুটিয়ে যায় তারা। সবুজ দলের হয়ে সর্বোচ্চ ১৮ রানের ইনিংস খেলেন রিতু মনি। রুমানা আহমেদের ব্যাট থেকে আসে ১৪ রান। ১২ রান করেন ওপেনার সানজিদা ইসলাম। তাদের আর কোনও ব্যাটারই দুই অঙ্কের কোটা ছুতে পারেননি।
নীল দলের হয়ে জাহানারা ও মুমতা সমান ৩টি করে উইকেট নেন। ২ উইকেট পান সালমা।
৭৩ রানের সহজ লক্ষ্য টপকাতে নেমে বেগ পেতে হয়নি নীল দলকে। ওপেনার মোর্শেদা খাতুন ৯ রান করে আউট হলে শামীমা সুলতানা ও ফারজানা হকের ব্যাটে জয়ের দিকে ছুটছিল তারা। তবে ৩১ রান করে উইকেটরক্ষক ব্যাটসম্যান শামীমা আউট হলেও বড় জয় পায় নীল দল। ২৮ রানে অপরাজিত থাকেন ফারজানা। ১৯০ বল ও ৮ উইকেট হাতে রেখে স্বর্ণ জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে নীল দল।

সংক্ষিপ্ত স্কোর
সবুজ দল: ৭২/১০, ৩৬ ওভার (রিতু ১৮, রুমানা ১৪, সানজিদা ১২; জাহানারা ৩/১৫, মুমতা ৩/১৫)
নীল দল: ৭৪/২, ১৮.২ ওভার (শামীমা ৩১, ফারজানা ২৮*; রুমানা ১/৮)
ফল: নীল দল ৮ উইকেটে জয়ী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com