বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অন্ধকারে আলোর সন্ধানে আমেরিকা: জো বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৩ মার্চ, ২০২১

অন্ধকার যতই থাকুক না কেন, আমেরিকা সেখান থেকে আলো খুঁজে নেয়। করোনা মহামারীর বর্ষপূর্তিতে এমনই বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, করোনার বিরুদ্ধে লড়াই শেষ হয়ে যায়নি। আমেরিকায় ইতিমধ্যেই ৫ লাখ ২৭ হাজার ৭২৬ জনের মৃত্যু হয়েছে। দুটি বিশ্বযুদ্ধের থেকেও ভয়াবহ আকার ধারন করেছে করোনা। তিনি জানেন এই লড়াই অতি কঠিন। তবে তাকে জয় করেই এগিয়ে যেতে হবে। সমস্ত মার্কিন নাগরিকরা ১লা মের মধ্যে করোনার টিকা পাবেন বলেও দাবি করেন তিনি।
ওয়াশিংটন পোস্ট সূত্রের খবর অনুসারে, এ দিন ট্রাম্পের বিরুদ্ধেও তোপ দাগেন তিনি। এই ভাইরাসের বিরুদ্ধে ট্রাম্প শুরু থেকেই যদি সঠিক ব্যাবস্থা গ্রহন করতেন তাহলে আজ এই দিন দেখতে হত না। ট্রাম্পের ভুল সিদ্ধান্তের ফলে আমেরিকা আজ এই সমস্যার মুখোমুখি। সভ্যতার শিখরে উঠেও আমেরিকা অসহায়। তবে এই পরিস্থিতি থেকে অচিরেই আমেরিকা ঘুরে দাঁড়াবে। টিকা হাতে চলে আসার কারনে তৈরি হয়েছে নতুন লড়াই। আমেরিকা এই লড়াইতে জিতবে। দেশবাসীকে আশ্বস্ত করে বাইডেন জানিয়েছেন, করোনাকালে আমেরিকা যে হারে পিছিয়ে গিয়েছে তা থেকে তাদের বেরিয়ে আসতে কিছুটা সময় লাগবে। তবে নির্বাচনের সময় তিনি যে আশ্বাস দিয়েছিলেন তা তিনি অক্ষরে অক্ষরে পালন করবেন। আমেরিকা নিজেকে ফের উন্নতিতে নিয়ে যেতে পারবে। যারা মনে করছেন তাদের অর্থনীতি ভঙ্গুর হয়ে পড়েছে তাদের উল্টো পথ দেখাবে আমেরিকা। বিশ্ববাসীর পাশে দাঁড়াবার পাশাপাশি নিজের দেশকে ফের তুলে নিয়ে আসবে আমেরিকা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com