রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিপিএলের পরের মৌসুম জানুয়ারিতে

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৩ মার্চ, ২০২১

নভেম্বর-ডিসেম্বর দেশের ক্রিকেট মানেই টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বছরের শেষ দুই মাস টি-টোয়েন্টির দামামায় মেতে উঠে ক্রিকেটপ্রেমিরা। তবে এবার ফ্রাঞ্জাইজিভিত্তিক ক্রিকেট লিগ ডিসেম্বর-জানুয়ারিতে হচ্ছে না। জাতীয় দলের খেলোয়াড়দের পাওয়া যাবে না বলে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিল। বিসিবির পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানান, নভেম্বরে পাকিস্তান সফরে যেতে পারে জাতীয় দল। ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসবে নিউ জিল্যান্ড। জাতীয় দলের খেলোয়াড় ছাড়া বিপিএল ওই সময়ে হচ্ছে না। এজন্য বিপিএলের পরের আসর জানুয়ারিতে আয়োজন করার পরিকল্পনা বিপিএল গভর্নিং কাউন্সিলের।
শনিবার ঘরোয়া ক্রিকেট সূচি তৈরি ও বাস্তবায়ন কমিটির প্রধানদের বৈঠক শেষে ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘বিপিএলের জন্য আমাদের দুইটি উইন্ডো খোলা আছে। একটি নভেম্বরে। কিন্তু সেই সময়ে জাতীয় দল যাবে পাকিস্তানে। ডিসেম্বরে নিউ জিল্যান্ডের বাংলাদেশে আসার জোরালো সম্ভাবনা রয়েছে। এজন্য বিপিএল পিছিয়ে জানুয়ারিতে হতে পারে। এ বছর বিপিএল হচ্ছে না এটা নেতিবাচক শোনায়। বিপিএলের পরের মৌসুম জানুয়ারিতে হবে।’ ২০১৮ সালে সবশেষ হয়েছিল বিপিএল। ২০১৯ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে বিশেষ বিপিএল চালু করে বিসিবি। ফ্রাঞ্চাইজি বাদ দিয়ে দলগুলোর স্পন্সর নিয়ে অনুষ্ঠিত হয় সেই টুর্নামেন্ট। সফলভাবে সেই টুর্নামেন্ট আয়োজন করে ফ্রাঞ্চাইজিভিত্তিক এ টুর্নামেন্টের নাম স্থায়ীভাবে বঙ্গবন্ধু বিপিএল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com