রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিমানবন্দরে ফ্লাইওভারের গার্ডার ধসে চীনা নাগরিকসহ আহত ৪

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১৪ মার্চ, ২০২১

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এলিভেটেড এক্সপ্রেস ফ্লাইওভারের গার্ডার ধসে চীনা নাগরিকসহ চারজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি। ঘটনার সময় তারা ওই প্রকল্পে কাজ করছিলেন। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক আছে। গার্ডারটি কীভাবে ভেঙ্গে পড়েছে তা কেউ নিশ্চিত করে বলতে পারেনি। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বলেন, আহতদের মধ্যে দু’জন চীনা নাগরিক, বাকিরা বাংলাদেশী। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com