রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভালবাসার উপহার বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১৪ মার্চ, ২০২১

পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উপহার ভালবাসা। একে পাথেয় করে বহু মানুষ বহু দুর্গম পথ অতিক্রম করেছে। তবে ব্যতিক্রমী একটি ঘটনা দেখা গেলো পাকিস্তানের লাহোরে। লাহোর বিশ্ববিদ্যালয়ের এক অবাক করা ঘটনা বিশ্বের কাছে নজির। দ্য ডনের খবর অনুসারে লাহোর বিশ্ববিদ্যালয় এক অনন্য ঘটনার নজির হয়ে থাকল। ভালবাসা জাহির করতে গিয়ে শাস্তি পেতে হলো পড়ুয়া যুগলকে। তারা প্রকাশ্যে ভালবাসা জাহির করেছিলেন। তরুনীটি হাটু মুড়ে তার প্রেমিককে বলেছিলেন, আমি তোমাকে ভালবাসি।
এই ঘটনা প্রকাশ্যে আসার পরই দুজনকেই বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করা হয়। সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই এই ভিডিওটি ভাইরাল হয়েছে। নিজের প্রেমিকের জন্য লাল গোলাপ নিয়ে এসেছিলেন তরুনী। তাদের এই কাজে উল্লাসে ফেটে পড়ে তাদের সহপাঠীরাও। গোটা ঘটনাটিকে ক্যামেরাবন্দি করাও হয়। প্রেমিকাকে বুকে জড়িয়ে ধরে প্রেমিক তার ভালবাসা গ্রহণও করেন। তবে এই ভিডিওটি ভাইরাল হতেই কপাল পুড়লো দুজনেরই। দুজনকেই বহিস্কার করা হল। ঘটনার প্রতিবাদে সরব হন নেটিজেনদের একাংশ। পাকিস্তানে এই যুগলের ভালবাসায় কেন কর্তৃপক্ষের আপত্তি না নিয়ে সরব হয়েছেন অনেকেই। বলিউডের নানা ছবির অংশ তুলে ধরে কটাক্ষ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের দিকে। তারা জানিয়েছে পাকিস্তান যদি ভাসবাসা মেনে নিতে না পারে তাহলে তারা কিভাবে বিশ্বের দরবারে ভালবাসাকে ছড়িয়ে দেবে। এতগুলি কটাক্ষের মুখে বেশ কিছুটা চাপে পড়ে গিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও। তারা সরাসরি এবিষয়ে মুখে কুলুপ এটেছে। বিশ্ববিদ্যালয়ের অন্দরেও অন্য কোনো পডুয়াকে এবিষয়ে মন্তব্য করতে বারণ করা হয়েছে। সবমিলিয়ে সরগরম লাহোর বিশ্ববিদ্যালয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com