বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রধানমন্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৫ মার্চ, ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। প্রধানমন্ত্রীকে নিয়ে নির্মিতব্য স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা’তে এমন চরিত্রেই দেখা যাবে ঢালিউড কুইনকে। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির প্রযোজক ও পরিচালক অনন্যা রুমা। গত শুক্রবার বিকেলে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের রাজকাহন হল-৩ এ নির্মিতব্য ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা’ চলচ্চিত্রটি প্রযোজনা করছে এটিএন এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির পরিচালক অনন্যা রুমা এই চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্ব পালন করছেন। প্রযোজনা সংস্থা জানিয়েছে, শিগগিরই ছবিটির শুটিংয়ের কাজ শুরু হবে। নির্মাতা অনন্যা রুমা জানান, মুজিববর্ষ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল রাষ্ট্র পরিচালনা, ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্যের এ চলচ্চিত্রটি নির্মাণ করা হচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com