বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বে আইনি কাজ করলে দুর্বৃত্তরা কি করবে?; মতিন খসরু

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় সোমবার, ১৫ মার্চ, ২০২১

দেশের সর্বোচ্চ আদালতের আঙিনা থেকে আইনজীবীকে গ্রেপ্তার ও নির্যাতনের ঘটনায় মামলা করা হবে এবং এই ঘটনা ‘ফৌজদারি অপরাধ’ বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন এর নবনির্বাচিত সভাপতি এবং সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু।
সুপ্রিম কোর্টের আইনজীবী ইব্রাহিম খলিলকে ‘গ্রেপ্তার ও নির্যাতনের’ অভিযোগে রবিবার সমিতি ভবনের সামনে অনুষ্ঠিত সাধারণ আইনজীবীদের প্রতিবাদ সভা থেকে তিনি দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রধানকে আহ্বান জানান।
মতিন খসরু বলেন, ‘সুপ্রিম কোর্টের বাউন্ডারিতে এসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একজন আইনজীবীকে ধরে নিয়ে তার ওপর নির্যাতন চালাবে, তা বরদাশত করা যেতে পারে না। এর বিচার হতেই হবে। আমরা অপেক্ষা করছি ইব্রাহীম খলিলের বের হয়ে আসার জন্য। তার কথা শুনে অবশ্যই ফৌজদারী মামলা করব। আমরা এটা ছাড়ব না। আইনজীবীর গায়ে হাত দিয়ে কেউ পার পেয়ে যেতে পারে না। আমি আইজি সাহেব ও হোম মিনিস্টারকে অনুরোধ করতে চাই, প্লিজ আইডেন্টিফাই দেম। তাদের সাসপেন্ড করে বিচারের ব্যবস্থা করেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো দুর্বৃত্ত হতে পারে না। আইনজীবীরা আইনের ঊর্ধ্বে না। যদি অপরাধ করে থাকে তাহলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হবে। যদি সে অপরাধ করে থাকে, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনজীবী সমিতিকে জানাতে পারতো। মাননীয় প্রধান বিচারপতিকে জানাতে পারতো। বাড়ি থেকেও তাকে গ্রেপ্তার করা যেত। তাকে কোর্ট আঙিনা থেকে গ্রেপ্তার করাটা সমীচীন হয়নি। এটা ধৃষ্টতা, এটা ক্ষমার অযোগ্য অপরাধ।” আইনজীবী সুরক্ষা আইন করার প্রস্তাব সরকারকে দেয়া হবে বলেও জানান সাবেক আইনমন্ত্রী মতিন খসরু। আইনজীবী ইব্রাহিম খলিলের একটি ভিডিও শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সে ভিডিওতে তিনি (ইব্রাহিম খলিল) র্যা ব সদস্যদের বিরুদ্ধে মারধরের অভিযোগ আনেন এবং তাকে বুড়িগঙ্গা সেতু থেকে নদীতে ফেলে দিতে চাওয়া হয়েছিল বলেও উল্লেখ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com