শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অসুস্থ ইশরাকের জন্য দোয়া চাইলেন ফখরুল

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় সোমবার, ১৫ মার্চ, ২০২১

হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনিসহ দলের অন্যান্য অসুস্থ নেতাদের দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সোমবার (১৫ মার্চ) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন আমাদের তরুণ নেতা গত নির্বাচনে যিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ধানের শীষের প্রার্থী ছিলেন তিনি হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। আমরা দোয়া চাই তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।
বিএনপি মহাসচিব আরো বলেন, আমাদের দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ অত্যান্ত সংকটাপন্ন অবস্থায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন, স্থায়ী কমিটির অপর সদস্য সেলিমা রহমান ইউনাইটেড হাসপাতালে ভর্তি, ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী করোনা আক্রান্ত হয়ে সিএমএইচ-এ ভর্তি এবং চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আমরা সবার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। জানতে চাইলে ইশরাক হোসেনের প্রেস সেক্রেটারি সুজন মাহমুদ বলেন, ইশরাক হোসেন রোববার (১৪ মার্চ) রাত থেকে জ্বর-সর্দি-কাশিতে ভুগছেন। আপাতত বাসায় থেকেই চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন। তিনি বলেন, রোববার রাতে যুবদলের মহানগর দক্ষিণের সভাপতি কারাবন্দি রফিকুল আলম মজনুর বাসায় তার পরিবারের খোঁজ খবর নিতে গিয়েছিলেন ইশরাক হোসেন। সেখান থেকে নিজ বাসায় ফেরার পর তিনি জ্বরে আক্রান্ত হয়েছেন সঙ্গে কাশিও আছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com