মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মুক্তিযুদ্ধের চেতনা বিএনপির কাছে স্বার্থ হাসিলের হাতিয়ার : ওবায়দুল কাদের

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৫ মার্চ, ২০২১

লোক দেখানো মুক্তিযুদ্ধের চেতনা বিএনপির কাছে স্বার্থ হাসিলের হাতিয়ার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি গতকাল সোমবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ কথা বলেন তিনি। বিএনপির শাসনামলে হাওয়া ভবনের দুর্নীতি আর দলীয় নেতাকর্মীদের নানা অপকর্মের কারণে দেশের অর্থনীতির মুখ থুবড়ে পড়েছিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সেই ক্ষত মুছে দেশকে এখন উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছে। বিএনপি কেবলমাত্র হাওয়া ভবনের টেকসই উন্নয়ন করলেও বর্তমান সরকার গোটা দেশের সামগ্রিক উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিএনপি কথায় কথায় মানবাধিকারের কথা বলে, এ প্রসঙ্গে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে বলেন শেখ রাসেল, অবলা নারী, মেহেদী রাঙা হাতে নববধূ কী অপরাধ করেছিলো? ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার যে রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়েছিলো, তখন মানবাধিকার কোথায় ছিলো? বিএনপি আজ কোন মুখে গণতন্ত্রের কথা বলে? তারা মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের জন্ম হয়েছে মার্শাল ল’র আঁতুড়ঘরে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন মিলিটারি ডিরেক্টর জিয়াউর রহমান অবৈধ ক্ষমতা দখল করে সে ক্ষমতা ধরে রাখতে সেনাবাহিনী, বিমানবাহিনীর সদস্যসহ হাজার হাজার রাজনৈতিক কর্মী এবং সাধারণ মানুষকে হত্যা করেছিলো। তিনি বলেন, বিএনপি ১৫ ও ২১ আগষ্টসহ সকল রাজনৈতিক হত্যাকা-ের সাথে জড়িত। বিএনপির মুখে গণতন্ত্রের কথা শুনলে হাসি পায় বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অপরাজনীতির সকল উপাদানে ঠাসা বিএনপির রাজনীতি, মুখোশের আড়ালে তাদের দেশবিরোধী ও জনবিরোধী লুকানো মুখচ্ছবি দেশ ও জনগণের কাছে এখন স্পষ্ট।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com