বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চীনা দূতাবাস প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধুর ম্যুরাল উপহার দিয়েছে

বাসস :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

চীনের রাষ্ট্রদূত গত সোমবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পিতলের তৈরি একটি বঙ্গবন্ধুর মুরাল প্রধানমন্ত্রীকে উপহার দিয়েছেন। চীন দূতাবাসের পক্ষে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাঁর সরকারি গণভবনে বাসভবনে সৌজন্য সাক্ষাতকালে প্রধানমন্ত্রীর হাতে ম্যুরাল তুলে দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম পরে সাংবাদিকদের ব্রিফ করেন।
চীনের রাষ্ট্রদূত তাৎক্ষণিকভাবে ব্যবহারের জন্য বাংলাদেশকে করোনাভাইরাস ভ্যাকসিনের এক লক্ষ ডোজও প্রদানের আগ্রহ ব্যক্ত করেন। তিনি চীনা প্রেসিডেন্ট জিং জিনপিন এর শুভেচ্ছাও প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন।
প্রধানমন্ত্রী মহান নেতা বঙ্গবন্ধুর মুরাল দেওয়ার জন্য চীনা দূতাবাসের নিদর্শনের প্রশংসা করেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এ সময় উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com