বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঘোষণা দিয়ে সোশ্যাল মিডিয়া ছাড়লেন আমির

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৭ মার্চ, ২০২১

গুঞ্জন আগেই শোনা গিয়েছিল। এবার সোশ্যাল মিডিয়া ছাড়ার ঘোষণা দিলেন আমির খান। সম্প্রতি তার ৫৬তম জন্মদিন পালন করেছেন বলিউডের ‘মিস্টার পারফেক্টশনিস্ট’। সোমবার (১৫ মার্চ) মাইক্রোব্লগিং সাইট টুইটারে তিনি লিখেছেন, ‘জন্মদিনে ভালোবাসা ও আন্তরিকতার জন্য ধন্যবাদ। আমি পরিতৃপ্ত। আরেকটি খবর, সোশ্যাল মিডিয়ায় এটি আমার শেষ পোস্ট। মনে হচ্ছে আমি এতে খুবই সক্রিয় এবং এটি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছি। আগে যেভাবে করতাম এখন আবার সেভাবে যোগাযোগ করব।’ এই অভিনেতা জানান, একেপি নামে একটি অফিশিয়াল চ্যানেল চালু করেছেন তিনি। তার সিনেমা সংক্রান্ত যাবতীয় তথ্য এখন থেকে সেখানেই পাওয়া যাবে।
এর আগে এই অভিনেতার ঘনিষ্ঠ একজন সূত্র জানান, আমির মনে করছেন তিনি সেলফোনে আসক্ত হয়ে পড়েছেন। এটি তার ব্যক্তি ও পেশাগত জীবনে প্রভাব ফেলছে। এজন্য তিনি ফোন থেকে দূরে থাকবেন এবং পুরোনো দিনের মতো জীবনযাপন করবেন। শুধু তাই নয়, লাল সিং চাড্ডা সিনেমা মুক্তি না পাওয়া পর্যন্ত তার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলো তার টিম সামলাবেন। আমির খানে পরবর্তী সিনেমা ‘লাল সিং চাড্ডা’। এতে তার বিপরীতে অভিনয় করছেন কারিনা কাপুর। আদভাইত চন্দন পরিচালিত সিনেমাটি চলতি বছর বড়দিন উপলক্ষে মুক্তির কথা রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com