রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ছেলেদের কোচ হচ্ছেন সারাহ টেইলর

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৯ মার্চ, ২০২১

ইংল্যান্ডের সাবেক তারকা উইকেটকিপার সারা টেইলর ব্রিটিশ ক্রিকেটে নতুন এক অধ্যায়ের সূচনা করলেন। প্রথম নারী হিসেবে তিনি ব্রিটিশদের কাউন্টি ক্রিকেটের কোচিং স্টাফ হিসেবে যুক্ত হলেন। সাসেক্সের উইকেটকিপার কোচ নিযুক্ত হয়েছেন সারা। এই প্রথম কোনও মহিলা ক্রিকেটার ইংল্যান্ডের কোনও পুরুষ ক্রিকেট দলের কোচ হিসেবে যুক্ত হলেন। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কিছুদিন সারা সাসেক্সের অস্থায়ী পদে কাজ করতেন। সেই সঙ্গে ইস্টবর্নের একটি স্কুলে কোচিং করাতেন। এবার একেবারে নতুন দায়িত্বে। সারা বলেছেন, ‘আমি নিজের অভিজ্ঞতা সাসেক্সের উইকেটকিপারদের সঙ্গে ভাগ করে নিতে চাই। সেটা যাতে ওরা ম্যাচে কাজে লাগাতে পারে।’ ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৭ সেঞ্চুরিতে প্রায় সাড়ে ৬ হাজার রান আছে তার। এছাড়া সবসময়ের সেরা কিপারদের ছোট্ট তালিকায়ও রাখা হয় তাকে।
সাসেক্সের প্রধান কোচ জেমস কার্টলি বলেন, ‘সারাহর দেওয়ার আছে অনেক কিছু, শুধু আমাদের ক্রিকেটারদের জন্যই নয়, দলের আবহের জন্যও। উইকেটকিপিংয়ে সে দারুণ দক্ষ, কিন্তু ব্যক্তি হিসেবেও দলে যোগ করবে অনেক কিছু। কোচ হিসেবে নতুন ভাবনার খোরাক জোগাবে এবং যোগাযোগের ক্ষেত্রে সে অসাধারণ।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com