শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাংলা একাডেমি পুরস্কার নিলেন ১০ সাহিত্যিক

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৯ মার্চ, ২০২১

বাংলা একাডেমি সাহিত্য ‍পুরস্কার ২০২১ গ্রহণ করেছেন ১০ জন সাহিত্যিক। বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে বাংলা একাডেমিতে ১০টি ক্যাটাগরিতে তাদেরকে এ পুরস্কার প্রদান করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন। এসময় প্রধানমন্ত্রীর পক্ষে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বিজয়ী সাহিত্যিকদের হাতে পুরস্কার তুলে দেন।
এবারে কবিতায় কবি মুহাম্মদ সামাদ, কথাসাহিত্যে ইমতিয়াজ শামীম, প্রবন্ধ সাহিত্যে বেগম আখতার কামাল, অনুবাদে সুরেশ রঞ্জন বসাক, নাটকে রবিউল আলম, শিশুসাহিত্যে আনজীর লিটন, মুক্তিযুদ্ধে সাহিদা বেগম, বিজ্ঞান ও কল্পবিজ্ঞানে অপরেশ বন্দোপাধ্যায়, আত্মজীবনী, স্মৃতিকথা ও ভ্রমণকাহিনী বিভাগে ফেরদৌসী মজুমদার এবং ফোকলোর বিভাগে হাবিবুল্লাহ পাঠান পুরস্কার গ্রহণ করেন।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকারে থাকি, আর বিরোধী দল থাকি; একদিনের জন্য হলেও বইমেলায় যাই। এখন করোনার কারণে যেতে পারছি না। আমি বইমেলায় গেলে সেখানে আরও এক হাজার মানুষ সম্পৃক্ত হয়। তাদের সবার সংক্রমণের কথা চিন্তা করে আমি যাচ্ছি না। তবে আমার মনটা বইমেলায় পড়ে আছে।
বাংলা একাডেমির সভাপতি সাহিত্যিক ও গবেষক অধ্যাপক শামসুজ্জামান খানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, সচিব বদরুল আরেফিন, বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com