শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পিটের বিরুদ্ধে পারবারিক সহিংসতার নতুন প্রমাণ পেশ অ্যাঞ্জেলনার

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২০ মার্চ, ২০২১

বলিউড স্টার ব্র্যাড পিটের বিরুদ্ধে পারিবারিক সহিংসতার অভিযোগের প্রমাণ পেশ করলেন অ্যাঞ্জেলিনা জোলি। আদালতে কিছু নথি জমা দিয়েছেন অভিনেত্রী। তাতে বলা হয়েছে, অ্যাঞ্জেলিনা ও তার সন্তানেরা ব্র্যাডের বিরুদ্ধে শারীরিক হেনস্থার প্রমাণও দিতে পারেন।
সংবাদ সংস্থার খবর, অ্যাঞ্জেলিনা আগেও এ বিষয়ে কিছু প্রমাণ পেশ করেছিলেন। সম্প্রতি অতিরিক্ত কয়েকটি নথি জমা দেয়ার ইচ্ছা প্রকাশ করেন অভিনেত্রী। ব্র্যাড ও অ্যাঞ্জেলিনার ছয় ছেলে-মেয়েকেও কথা বলার অধিকার দেয়া হবে। বিবাহ বিচ্ছেদের শুনানিতে তারা নিজেদের বক্তব্য পেশ করতে পারেন আদালতে।

ব্র্যাড পিটের ঘনিষ্ঠ এক সূত্র মারফত জানা গেছে, অভিনেতা মনে করেন, যে প্রমাণের কথা বলা হচ্ছে তার সাবেক স্ত্রীর তরফে, তা আদতে বিশেষ কিছু নয়। তাকে আঘাত করার জন্যই এমনটা করছেন অ্যাঞ্জেলিনা। শুধু তা-ই নয়, এই কাজে তাদের সন্তানদের ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ড’-এর অভিনেতার। এক সূত্রের বক্তব্য, ‘‘এর আগেও ৫-৬ বার নতুন নতুন আইনজীবীর সাহায্যে হেনস্থার ঘটনা প্রমাণের চেষ্টা করা হয়েছে অ্যাঞ্জেলিনার তরফে। কিন্তু কোনোটাই আদালতে টেকেনি।’’
সাত বছরের সম্পর্কের পরে ২০১২ সালে তারা একে অপরের সঙ্গে আংটি বদল করেন। ২০১৪ সালে বিয়ে হয় আন্তর্জাতিক তারকা-যুগলের। কিন্তু বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে ২০১৬ সালে ডিভোর্স ফাইল করেন অভিনেত্রী। তার পর থেকে আইনি জটে জর্জরিত দুই শিল্পী।
সূত্র : আনন্দবাজার পত্রিকা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com