বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মোদির আগমনের প্রতিবাদে ঢাবিতে ছাত্রজোটের বিক্ষোভ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২০ মার্চ, ২০২১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো।
গতকাল শুক্রবার (১৯ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে তারা এ বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বের হয়ে নীলক্ষেত- কাটাবন হয়ে শাহবাগ দিয়ে প্রেসক্লাবের দিকে যায়।
এর আগে গতকাল বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে রাজু ভাস্কর্যের পাদদেশে শুক্রবার (১৯ মার্চ) বিকেল ৩ টায় মোদিবিরোধী সমাবেশের ঘোষণা দেন বাম সংগঠনগুলোর মোর্চা প্রগতিশীল ছাত্রজোট। তবে দুপুর থেকেই সেখানে ছাত্রলীগের অবস্থানের কারণে তারা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিক্ষোভ করতে বাধ্য হন।
বিক্ষোভ সমাবেশে তারা ‘সারা বাংলা কারাগার’, ‘গুজরাটের কসাই, গুজরাটে ফিরে যা’, ‘গো ব্যাক মোদি, গো ব্যাক ইন্ডিয়া’সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com