বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নিউইয়র্ক পুলিশ বিভাগে ৫ বাংলাদেশির সাফল্য

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২০ মার্চ, ২০২১

ভোলার লালমোহনের সন্তান মো. শামসুদ্দিন নিউইয়র্ক সিটি পুলিশের সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন। তার সঙ্গে বাংলাদেশের আরও তিনজন সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন।

তারা হলেন- আবু তাহের ফিরোজ, মো. চৌধুরী, ড. রাজুব ভৌমিক।
এ ছাড়া নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগে লেফটেন্যান্ট পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশের আরেক সন্তান সাজেদুর রহমান।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে নিউইয়র্ক পুলিশের সদর দপ্তর ওয়ান পুলিশ প্লাজায় জমকালো এক অনুষ্ঠানে তাদের হাতে পদোন্নতি সনদ তুলে দেন পুলিশ কমিশনার ডারমোট শিয়া।
অনুষ্ঠানে বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভোলার লালমোহনের সন্তান মো. শামসুদ্দিন ২০১৬ ও ২০১৭ সালে নিউইয়র্কের বর্ষসেরা পুলিশ নির্বাচিত হন। তিনি ২০১২ সালে নিউইয়র্কের পুলিশ বাহিনীতে যোগ দেন।
শামছুদ্দিনের গ্রামের বাড়ি লালমোহন পৌরসভার ১১নং ওয়ার্ডে।
এদিকে নিউইয়র্ক পুলিশ বিভাগে আরও বেশ কয়েকজন ক্যাপ্টেন ও লেফটেন্যান্ট পদে পদোন্নতির অপেক্ষায় রয়েছেন। বর্তমানে নিউইয়র্ক পুলিশে দুই শতাধিক বাংলাদেশি নিয়মিত অফিসার ও সহস্রাধিক বাংলাদেশি ট্রাফিক এজেন্ট রয়েছেন। ট্রাফিক বিভাগের নির্বাহী কর্মকর্তা ম্যানেজার পদেও দায়িত্ব পালন করছেন বেশ কয়েকজন বাংলাদেশি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com