শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

লজ্জাজনক হারের কারণ জানালেন তামিম

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২০ মার্চ, ২০২১

বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল। প্রস্তুতিটা দুর্দান্ত হয়েছিল বাংলাদেশ দলের। নিউজিল্যান্ডের ডানেডিনের কন্ডিশনটাও মানিয়ে নিয়েছিলেন তারা। কোচ ডমিঙ্গো ও অধিনায়ক তামিম ইকবালের মুখেও ছিল উচ্ছ্বাস। দুজনেই প্রত্যয় ব্যক্ত করেছিলেন, ভালো কিছু একটা করে দেখাবেন। কিন্তু মাঠে দেখা গেছে, তার উল্টো চিত্র। তামিমদের হেসেখেলে উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড।
মাত্র ১৩১ রানে বাংলাদেশকে গুটিয়ে দেয়ার পর ১৭২ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে গেছে কিউইরা। তাও আবার ৮ উইকেট হাতে রেখে। মূলত কিউই পেসারদের তোপে উড়ে গেছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। দলের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাও আবার মাত্র ২৭। এমন বিশাল ব্যবধানে পরাজয়ের প্রধান কারণই হলো ব্যাটসম্যানদের ব্যর্থতা। যদিও ম্যাচ শেষে অধিনায়ক তামিম জানালেন, নিজেদের ব্যাটিং নিয়ে অনেক গর্ব করেন তারা।
ম্যাচ শেষে হারের কারণ জানাতে গিয়ে তামিম বলেন, ‘আমার মনে হয়েছে, আমরা খুব বেশি আলগা শট খেলেছি। তারা ভালো বল করেছে। সে সুযোগ নিয়েছে। কিন্তু আমরা কিছু বাজে শট খেলেছি। আমাদের নিজেদেরই দোষ। আমরা নিজেদের ব্যাটিং নিয়ে অনেক গর্ব করি। সেটা আজ কাজে লাগেনি।’
‘১৩১ এই উইকেটে যথেষ্ট রানের কাছাকাছি না। আশা করি ভুলগুলো ধরতে পারবো এবং পরের ম্যাচে ভুল এড়িয়ে চলবো। আগেই বলেছি, আমরা আমাদের ব্যাটিং নিয়ে অনেক গর্ব করি।’
এমন বক্তব্য দিয়ে তামিম হয়তো বোঝাতে চাইছেন যে, ওয়ানডের ব্যাটিং নিয়ে বাংলাদেশ দল গর্ব করে সেই ব্যাটিংয়ের কারণেই আজ প্রথম ম্যাচে দলের এমন ভরাডুবি। ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে এই ব্যাটিং দুর্বলতা নিয়েই কাজ করবেন টাইগাররা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com