রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দিনাজপুরে অস্বচ্ছল-দুঃস্থ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের মাঝে সরকারি সহযোগিতা বিতরণ করলেন জেলা প্রশাসক

দিনাজপুর প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ২০ মার্চ, ২০২১

দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবাষীর্কী ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সমাজসেবা ও মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় হতে ক্যান্সার সহ বিভিন্ন রোগীদের এবং সমতল ভূমিতে বসবাসরত অনাগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (আদিবাসী)’র আর্থ সামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে বকনা বাছুর (গরু) বিতরণ করা হচ্ছে। ২০ মার্চ শনিবার দিনাজপুর সদর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সমাজ সেবা কার্যালয় ও উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের সহযোগিতায় অস্বচ্ছল দুঃস্থ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগনের মাধ্যে সরকারি সহযোগিতা বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। উপজেলা নির্বাহী অফিসার এসএইচএম মাকফুরুল হাসান আব্বাসী’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ্উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার, প্রাণি সম্পদ অধিদপ্তর ঢাকার উপপ্রকল্প পরিচালক ডাঃ মোঃ আনোয়ার সাহাদৎ, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, উপজেলা মহিলা ভাইস চেয়াারম্যান জেসমিন আরা জোস্না ও দিনাজপুরের এসিল্যান্ড মোঃ শাহীনুজ্জামান। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মাজেদুর রহমান সরকার জুয়েল, পৌর কাউন্সিলর আব্দুল হানিফ ইদন ও আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি রুবেন মুর্মু। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ভেটেরিনারী সার্জন ডাঃ মোঃ রেজওয়ানুর হক। প্রধান অতিথি জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী সমাজসেবার পক্ষে ক্যান্সার ২৬ রোগীকে, নৃ-গোষ্ঠী ১২ জনকে, ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে ৪ জনকে ৪টি গরু এবং মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দিনাজপুর সদর উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৫৬ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (আদিবাসী) দের মাঝে বকনা বাছু (গরু) বিতরণ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com