বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিনেমায় প্রথমবার জুটি বাঁধলেন নিরব-মিথিলা

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২২ মার্চ, ২০২১

‘অমানুষ’ সিনেমার মধ্য দিয়ে প্রথমবার বড়পর্দায় পা রাখতে যাচ্ছেন রাফিয়াথ রশিদ মিথিলা। অনন্য মামুন পরিচালিত এ ছবিতে মিথিলার নায়ক থাকছেন নিরব। গতকাল শনিবার রাতে ছবিটির জন্য চুক্তিবদ্ধ হন তারা। নিরব-মিথিলার বন্ধুত্ব এক যুগের বেশি। দুজনে একসঙ্গে ম্যাগাজিনের ফটোশুট ও মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানে বিজ্ঞাপনে কাজ করেছিলেন। এবার তাদের রসায়ন দেখা যাবে বড় পর্দায়।
মিথিলা বলেন, সিনেমা করতে গেলে মানসিক প্রস্তুতির বিষয় থাকে। এখন আমি কাজের জন্য প্রস্তুত। তাছাড়া আমি ফুলটাইম একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। সময় মেলানো ও গল্প পছন্দ হওয়ার বিষয়টিও থাকে। সবকিছু মিলে যাওয়া ‘অমানুষ’ সিনেমাটি করতে যাচ্ছি। উচ্ছ্বসিত নিরব বলেন, সেই ২০০৬ সাল আমাদের মধ্যে চমৎকার বন্ধুত্বের সম্পর্ক। ‘তুই’ বলে পরষ্পরকে সম্বোধন করি। আশা করছি প্রথমবার আমাদের দুই বন্ধুর জুটিকে সিনেমার দর্শক পছন্দ করবেন। আগামী ২৪ মার্চ থেকে ঢাকায় ‘অমানুষ’র শুটিং শুরু হবে বলে জানান নির্মাতা। এরপর এপ্রিলে বান্দরবানের বিভিন্ন লোকেশন চলবে সিনেমাটির শুটিং।
সবকিছু ঠিক থাকলে ছবিটি চলতি বছরেই মুক্তি দেয়া হবে সিনেমা হলে। নিরব-মিথিলা ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন রাশেদ মামুন অপু, নওশাবা প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com