বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

করোনা থেকে আপনি ভালো থাকবেন সকলকে সুস্থ রাখবেন: জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার

শামীম আহমেদ বরিশাল প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ২২ মার্চ, ২০২১

দেশব্যাপি কোভিড (১৯) করোনার ভাইরাস নতুন করে প্রাদুভার্ব সৃষ্টি হওয়ার কারনে বরিশাল জেলা প্রশাসনের তত্ববধায়নে জেলার সকল প্রর্যায়ের সংস্থা করোনা প্রতিরোধের জন্য নগরবাশী সহ জেলার সকলস্থানে জনগণকে সচেতন,দুরুত্ব বজায় রেখে চলাচলের প্রচার-প্রচারনা এবং মাক্স বিতরনের পাশাপাশি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থদন্ডের জরিমানার কাজ করে যাচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেরা। সোমবার (২২) মার্চ সকাল ১১ টায় সমাজ কল্যাণ পরিষদের সহযোগীতায় ও বরিশাল জেলা সমাজসেবার আয়োজনে নগরীর বীর শ্রেষ্ঠ ক্যাপটেন মহিউদ্দিন জাহাঙ্গির সড়ক সদররোডে নগরের পথচারীদের মাঝে মাক্স বিতরনের কার্যক্রমের উদ্ধোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার। এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা সমাজসেবা উপ-পরিচালক আল-মামুন তালুকদার, বিভাগীয় কার্যলয়ের সমাজসেবা উপ-পরিচালক একেএম আখতারুজ্জামান, জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, বীর মুক্তিযোদ্ধা এমজি কবীর ভুলু, মোঃ হোসেন চৌধুরী সহ সমাজ সেবা অধিদপ্তরের বিভিন্ন প্রর্যায়ের কর্মকর্তা কর্মচারী গণ। পরে নগরীর বিভিন্নস্থানে পথচারীদের মাঝে মাক্স বিতর করেন তারা। এসময় জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার পথচারীদের বলেন, আমি জেলা প্রশাসক না। আমি আপনাদের ভাই হয়ে রাস্তায় এসে দাড়িয়েছি। আপনারা কোভিড মুক্ত ও সুস্থ জীবন-যাপন করলে আমি নিজেও শান্তি পাব। আপনারা নতুন করে নিজেদের সচেতনতার মাধ্যমে করোনাকে দুরে রেখে চলাচল করবেন। তিনি বলেন, আপনি আক্রান্ত হলে আপনার ঘড়ের কেহ রক্ষা পাবে না। তাদেরকে সুস্থ রাখবেন সেই সাথে অন্যকে সস্থি রাখার জন্য নিয়মিত মাক্স ব্যবহার করার আহবান জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com