শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

লুঙ্গি ও গামছা পরে বিসিএস পরীক্ষা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২২ মার্চ, ২০২১

খায়রুল হাসান শিবলু ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল তার একটি ছবি। ছবিতে দেখা যাচ্ছে, লুঙ্গি-গেঞ্জি ও গামছা পরা এক যুবক পরীক্ষার প্রবেশপত্র হাতে নিয়ে কেন্দ্রের সামনে দাঁড়িয়ে আছেন। জানা গেছে, ময়মনসিংহের নান্দাইল উপজেলার আতকাপাড়া গ্রামের মৃত আবুল হাসান কাদেরের ছেলে শিবলু। তিনি ২০০৬ সালে এসএসসি-২০১০ সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং ২০১৫ সালে বিএসসি ইঞ্জিনিয়ারিং (সিভিল) পাস করেন। তাছাড়া এলএলবি প্রিলি ২ বছরের কোর্সও সম্পন্ন করেন। গত শুক্রবার ছবিটি ফেসবুকে দিয়ে ক্যাপশনে ওই যুবক লিখেন, ‘তৃতীয় ও শেষ বিসিএস পরীক্ষা। তাই আজ লুঙ্গি পরেই পরীক্ষা দিলাম।’ তার পরীক্ষার কেন্দ্র ছিল রাজধানীর মহাখালীস্থ টিএন্ডটি মহিলা কলেজে। পরীক্ষার হলে লুঙ্গি পরে যাওয়ার কারণ জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, পোশাকটি শুধু আরামদায়ক নয়, এটি বাঙালির ঐতিহ্যও বটে।
আর সেই পোশাক পরেই আমি ৪১তম বিসিএস পরীক্ষা দিলাম। আমাকে প্রকৃত বাঙালি হিসেবে পরীক্ষা হলে যেতে অনুমতি দেয়ার জন্য টিএন্ডটি মহিলা কলেজ কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ। এ পর্যন্ত তিনবার বিসিএস পরীক্ষা দিয়েছেন শিবলু। ৩৮তম, ৪০তম ও সর্বশেষ ৪১তম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com