শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঝুলে গেল সাকিবের আইপিএল যাত্রা

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২২ মার্চ, ২০২১

নিলামের টেবিল থেকে তাকে আবার কিনে নিয়েছে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে পুনরায় সোনালি-বেগুনি জার্সিতে দেখা যাবে সাকিব আল হাসানকে। সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন তিনি। কিন্তু ফেসবুক লাইভে বিসিবি কর্মকর্তাদের নিয়ে বেফাঁস মন্তব্য করে সেই আইপিএল যাত্রা ঝুলিয়ে দিলেন সাকিব নিজেই। গত রোববার সন্ধ্যায় বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের গুলশানের বাসায় এক জরুরি সভায় সাকিবের বক্তব্য নিয়ে আলোচনা হয়। সভাশেষে বোর্ডের দুই পরিচালক আকরাম খান ও নাইমুর রহমান দুর্জয় সাংবাদিকদের জানান, আইপিএল খেলতে সাকিবকে যে অনাপত্তিপত্র দেয়া হয়েছে, তা পুনর্বিবেচনা করা হবে। সেই সাথে সাকিব শ্রীলঙ্কা সফরে যেতে চাইলেও সুযোগ থাকবে।
সাকিবের বক্তব্যে অসন্তোষ প্রকাশ করে বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের প্রধান নাঈমুর রহমান দুর্জয় জানান, কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলে সেই সিদ্ধান্ত আসবে বোর্ডসভা থেকে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুর্জয় বলেন, ‘আমার জানামতে বোর্ডের সাথে সম্পৃক্ত বা বর্তমান কোনো খেলোয়াড় বোর্ডের বিরুদ্ধে এভাবে বলতে পারে না। সেক্ষেত্রে বোর্ডে আলাপ আলোচনা, হয়তো বোর্ড সভায় আলাপ করে ঠিক করব।’ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তিবদ্ধ একজন ক্রিকেটার হিসেবে বোর্ডের বিপক্ষে কেউ এমন অভিযোগ তুলতে পারে কিনা, এই প্রশ্নের জবাবে তিনি জানান, ‘সেটা বলতে পারে কি পারে না, লিগ্যাল ইস্যুস আছে। এগুলো আলাপ-আলোচনা করে এরপর বোর্ডের বক্তব্য জানানো হবে।’ তাছাড়া সাকিবের এমন বক্তব্য শুধু বোর্ডের নয়, সাংবাদিকদের জন্যও অপ্রত্যাশিত বলে মন্তব্য করেন তিনি, ‘অপ্রত্যাশিত আমার জন্য, অপ্রত্যাশিত আপনাদেরও হওয়ার উচিত।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com