রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জামালপুর পৌর-পরিষদের সদস্যদের বিদায় সংবর্ধনা

এম এ কশেম জামালপুর :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

জামালপুর পৌরসভার ২০১৬ সালের পৌর নির্বাচনে নির্বাচিত পৌর-পরিষদের সম্মানিত সদস্যদের বিদায় সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১মার্চ) দুপুরে পৌরসভার সভা কক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে পৌরকর্মচারী সংসদ জামালপুর পৌরসভা।পৌরকর্মচারী সংসদের সভাপতি মো.আছাদুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম মঞ্জুর সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার বিদায়ী মেয়র আলহাজ্ব মির্জা সাখাওয়াতুল আলম মনি। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার সচিব হাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী সুব্রত তরফদার, জামালপুর পৌরসভা পৌরকর্মচারী সংসদের সাবেক সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আয়নল হক কালা চাঁন, গাড়ী চালক আব্দুল্লাহ, বিদায়ী ১০নং ওয়ার্ডের কাউন্সিলর মাজহারুল ইসলাম শামীম, ১১নং ওয়ার্ডের কাউন্সিলর রাকিব হাসান রাজু, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো. হেলাল উদ্দিন, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মনিরুজ্জামান মনি, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর জামাল পাশা, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ফজলুল হক আকন্দ প্রমুখ। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী মেয়র ও কাউন্সিলরদের ফুল দিয়ে বরণ করেন এবং সম্মানা স্মারক প্রদান করেন জামালপুর পৌরসভার পৌরকর্মচারী সংসদের নেতৃবৃন্দ। বিদায়ী মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি বলেন, আমি পৌরবাসীর ভোটে জামালপুর পৌরসভার দুইবার চেয়ারম্যান এবং একবার পৌরসভার মেয়র হিসেবে নির্বাচিত হয়ে ছিলাম। নির্বাচিত হয়ে পৌরসভার নাগরিকদের সকল সুবিধা সঠিকভাবে দেওয়ার জন্য চেষ্টা করেছি। বিদায় সংবর্ধনায় জামালপুর পৌরসভার সার্বিক উন্নয়নের অব্যাহত ধরে রাখতে পৌরসভার নবনির্বাচিত মেয়রের সু-দৃষ্টি কামনা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com