রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নগরকান্দা সেজেছে নতুনরূপে

বেলায়েত হোসেন লিটন নগরকান্দা (ফরিদপুর) :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

ফরিদপুরের নগরকান্দায়  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষ ও জাতীয় শিশু দিবস এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নগরকান্দা উপজেলা পরিষদ ও প্রশাসনের ভবনগুলো সেজেছে নতুনরূপে। উপজেলা পরিষদের সকল দপ্তরের কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারী, বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানে করা হয়েছে আলোকসজ্জা। ভবনগুলো রুপ নিয়েছে নতুনরূপে। উপজেলা প্রশাসন এ দিবসগুলো উপলক্ষে  হাতে নিয়েছে দশদিন ব্যাপী নানা আয়োজনের। এর মধ্যে রয়েছে মেলা,বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা, জাতীয় চার নেতার নামে ক্রিকেট টুর্ণামেন্ট, হাডুডু (কাবাডি),  ভলিবল, লাঠি খেলা, ক্যারাম, মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ইত্যাদি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন ধরনের খেলাধুলার ও আয়োজন করেছে উপজেলা প্রশাসন। ১৭ মার্চ হতে ২৮ মার্চ পর্যন্ত চলবে এ কার্যক্রম। বিশেষ করে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিভিন্ন খেলাধুলার আয়োজন নিয়ে ব্যাস্ত সময় পার করছে  উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষ  ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সারাদেশের ন্যায় নগরকান্দা  উপজেলা প্রশাসনও হাতে নিয়েছে অকের ধরনের অনুষ্ঠানমালার। সফল করে তোলার লক্ষেই সার্বক্ষনিক মনিটরিং করতে হচ্ছে। এসকল আয়োজনে  সকল শ্রেনী পেশার লোকজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com