শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চুরি হওয়া তেল উদ্ধারের দাবিতে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের কর্মবিরতি পালন

ওমর ফারুক শাহজাদপুর (সিরাজগঞ্জ) :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

চুরি হওয়া তেল উদ্ধারের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়িতে কর্মবিরতি পালন করছে উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা। ফলে সকাল ৮ টা থেকে ১২ টা পর্যন্ত ৪ ঘন্টা তেল উত্তোলন বন্ধ থাকে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা, ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ খানের আশ্বাসের পর পুনরায় ডিপো থেকে তেল উত্তোলন শুরু হয়। উত্তরবঙ্গ ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মনির সরকার জানান গত ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাঘাবাড়ি ওয়েল ডিপো থেকে ১৩ হাজার লিটার জ্বালানি তেল নিয়ে লালমনির হাটের উদ্দেশ্যরওনা দেয় একটি ট্যাংলরি। পথে বগুড়া জেলার শেরপুরে ট্যাংকলরি থেকে সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল ও সাড়ে ৪ হাজার লিটার ডিজেল চুরি হয়। খবর পেয়ে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ শেরপুরে গিয়ে সাড়ে ৪ হাজার লিটার ডিজেলসহ প্যারিত্যাক্ত অবস্থায় ট্যাংকলরি টি উদ্ধার করে। এসময় ট্যাংকলরির চালক ও হেলপার কে আটক করে পুলিশ। পরে তারা স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয় পুলিশের কাছে। এঘটনায় ২৭ ফেব্রুয়ারি শেরপুর থানায় তেল ও ট্যাংকলরির মালিক মুন্না ফকির বাদি হয়ে চালক ও হেলপারের বিরুদ্ধে ছিনতাই মামলা করে। শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ জানান মামলার পরও চুরি হওয়া তেল উদ্ধার হয়নি। তেল উদ্ধারের দাবিতে মঙ্গলবার সকাল থেকে ট্যাংকলরী শ্রমিকরা কর্মবিরতি পালন করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com