বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাণীনগরে প্রশিকা অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ২৪ মার্চ, ২০২১

নওগাঁর রাণীনগরে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র প্রশিকা রাণীনগর উন্নয়ন এলাকার অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এছাড়াও দোয়া, মিলাদ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলার রাণীনগর-আত্রাই সড়কের পাশে চকমনু নামক স্থানে এই নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। প্রশিকা রাণীনগর উন্নয়ন এলাকা অফিসের আয়োজনে মঙ্গলবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রশিকার প্রধান নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রশিকার বিভাগীয় ব্যবস্থাপক জসিম উদ্দিনের সভাপতিত্বে ও প্রশিকা রাণীনগর উন্নয়ন এলাকার এরিয়া ম্যানেজার নুর হোদার সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রশিকার সিনিয়র পরিচালক কামরুল হাসান কামাল, পরিচালক ইনছার আলী পাশা, উপ-পরিচালক গোলাম আজম, কেন্দ্রীয় ব্যবস্থাপক হারুন অর রশিদ, তৃণমূল জনসংগঠনের সভাপতি জাফের আলী প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com