বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রায়পুরে ১৩ নৌকা, জালসহ ৪ জেলে আটক

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ২৪ মার্চ, ২০২১

লক্ষ্মীপুরের রায়পুরে অভিযান চালিয়ে প্রায় ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ইঞ্জিন চালিত ১৩টি নৌকা ও ৪ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় অভিযানের খবর টের পেয়ে জালের সাথে সংশ্লিষ্ট অন্যান্য জেলেরা পালিয়ে যায়। জব্দকৃত জালগুলো লোকজনের সামনে আগুনে পুড়িয়ে ফেলা হয়। কারেন্ট জালের বর্তমান বাজার মূল্য প্রায় নয় লাখ টাকার মতো। (বুধবার) ভোর রাতে উপজেলার মেঘনা নদীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ১৩টি ইঞ্জিন চালিত নৌকা ও ৪ জেলেকে আটক করেছে। কোস্টগার্ড ও উপজেলা মৎস্য অফিসারের যৌথ অভিযানের খবর টের পেয়ে ৪ জেলে বাদে বাকি জেলেরা পালিয়ে যাওয়ার কারণে গ্রেফতার করা যায়নি। এছাড়া ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল লোকসম্মুখে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। ভ্রাম্যমান আদালত মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনের ধারায় গ্রেফতারকৃত ৪ জেলের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করেন। আটককৃত ইঞ্জিন চালিত ১৩টি নৌকা উপজেলা মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। রায়পুর উপজেলা কোস্টগার্ড পূর্বজোনের কমান্ডেন্ট অফিসার মোঃ মামুনুর রশিদ জানান, ভোর রাতে মেঘনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করি। তবে এর সাথে সংশ্লিষ্ট কাউকে গ্রেফতার করা যায়নি। মেঘনা নদীতে কারেন্ট জাল ও জাটকা নিধন রোধে অভিযান অব্যাহত থাকবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com