বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গাইবান্ধায় জেলা জাসদ ছাত্রলীগের সম্মেলন

রানা সরকার গাইবান্ধা জেলা প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ২৪ মার্চ, ২০২১

সমাজতন্ত্র শিক্ষা শান্তিপ্রগতি এই শ্লোগান কে সামনে রেখে জাতীয় জাগরণের লক্ষে সুশাসন ও সমাজতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার প্রত্যায়ে গাইবান্ধায় বাংলাদেশ ছাত্রলীগ জাসদ জেলা সম্মেলন ২০২১ অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ মার্চ মঙ্গলবার দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে জেলা সম্মেলন উপলক্ষে শহরে র‌্যালী শেষে শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা জেলা ছাত্রলীগ (জাসদ) সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ এর সভাপতি আহসান হাবীব শামীম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ডাঃ একরাম হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি গোলাম মারুফ মনা,সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি,যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক ও গাইবান্ধাসরকারি কলেজের ভিপি মোক্তাদির রহমান মিঠু। আরো বক্তব্য রাখেন জেলা জাসদের সদস্য ও গাইবান্ধা সরকারি কলেজের সাবেক ভিপি খাদেমুল ইসলাম খুদি। অনুষ্ঠানের পরিচালনা করেন, জেলা জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ কবির রানা। এসময় জেলা জাাসদ ও ছাত্রলীগেরসহ বিভিন্ন সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও কর্মীগণ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com