বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দেশে করোনায় মৃত্যু ১শ ছাড়িয়েছে, নতুন শনাক্ত ৪৯২

খবরপত্র অনলাইন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২০ এপ্রিল, ২০২০
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলাতানা

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মাারা গেছেন আরো ১০জন। এনিয়ে মৃতের সংখ্যা ১শ ছাড়িয়ে গেলো। ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪৯২ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। আজ  ( ২০ এপ্রিল) সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলাতানা।

তিনি জানান, মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯শ ৪৮ জনে। এছাড়া  এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১০১ জন। তিনি  আরো জানান, গত ২৪ ঘণ্টায় ১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এ নিয়ে মোট ৮৫ জন সুস্থ হয়েছেন। প্রসঙ্গত গত ৮ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। শুরুর দিকে রোগীর সংখ্যা কম থাকলেও এখন সংক্রমণ সারাদেশে ছড়িয়ে পড়েছে।

গত ডিসেম্বররের শেষ সপ্তাহে চীনের উহানে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। ভাইরাসটি ক্রমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।

যুক্তরাষ্ট্র ভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার বলছে, বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৬৫ হাজার ৯৩ জন মানুষ। এছাড়া আক্রান্তের সংখ্যা ২৪ লাখ ৭ হাজার ৬৯৯। অন্যদিকে সুস্থ হয়েছেন ৬ লাখ ২৮ হাজার ৯১৯ জন। এইচ আর/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com