বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কুড়িগ্রামে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ

কুড়িগ্রাম প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ২৭ মার্চ, ২০২১

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শান্তিপূর্ণ সমাবেশে হামলা ও সাধারণ নাগরিক হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে যুবদল ও ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদল বিক্ষোভ ও সমাবেশ করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে মোক্তার পাড়াস্থ জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মিরা পরে দাদামোড়ে পুলিশ বাঁধা দিলে দলীয় কার্যালয়ের সামনে সড়কে জেলা যুবদলের সভাপতি রায়হান কবিরের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রজব, সহ সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, সদর উপজেলা যুবদলের সভাপতি আব্দুল হামিদ, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শিমুল, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক হামিদ, পৌর স্বেচ্ছাসেবক দল সভাপতি রিজন সরকার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক সভাপতি কাজল,জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান, সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল, যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন সাওন, যুগ্মসম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন, সহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দভ এ সময় বক্তারা বলেন সারাদেশে ক্ষমতাসীন সংগঠনের অংগসংগঠন প্রশাসনের সহযোগিতায় যেভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন করছে তাতে স্বাধীনতার যে সুফল তা ভুলন্ঠিত হয়ে যাবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com