বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দাবদাহের পর বজ্রসহ বৃষ্টির শঙ্কা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৭ মার্চ, ২০২১

দেশের অধিকাংশ জেলায় এক সপ্তাহ ধরেই দাবদাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে ঢাকা, রাজশাহী, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু দাবদাহ বয়ে যাচ্ছে। আর রাঙামাটি ও চট্টগ্রাম জেলায় মাঝারি ধরনের দাবদাহ চলছে। এই দাবদাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গতকাল শনিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫৫ মিনিটে।

আবহাওয়াবিদ আবদুর রহমান খান গণমাধ্যমকে বলেন, ২৯ মার্চ (সোমবার) বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের বিভিন্ন এলাকার ওপর দিয়ে ঝোড়ো বাতাসও বয়ে যেতে পারে। বৃষ্টিপাত হলে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রংপুর বিভাগের তেঁতুলিয়া, ডিমলা ও রাজারহাটে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com