বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিলেটে হেফাজতের কর্মীরা রাস্তায় পিকেটিং, ছেড়ে যায়নি দূরপাল্লার বাস

সিলেট ব্যুরো :
  • আপডেট সময় রবিবার, ২৮ মার্চ, ২০২১

হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা হরতাল রবিবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। কেন্দ্রীয় কর্মসূচি পালনে ফজরের নামাজের পর থেকেই সিলেটে রাস্তায় নেমেছেন হেফাজতের নেতাকর্মীরা। ভোর থেকে তারা মহানগরীর বিভিন্ন রাস্তায় পিকেটিং শুরু করেছেন, চলতে দিচ্ছেন না কোনও ধরনের যানবাহন। এছাড়াও নগরীর গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে ইট বিছিয়ে এবং কাগজ জড়ো করে তাতে আগুন ধরিয়ে পিকেটিং করছেন। হরতালের কারণ সিলেট থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনও বাস। সিলেটের আঞ্চলিক সড়কগুলোতেও বাস এবং যাত্রীবাহী গাড়িসহ চলাচল করছে না কোনও ধরনের যানবাহন। এদিকে, হেফাজতে ইসলামের ডাকা হরতালকে কেন্দ্র করে সকল ধরনের নাশকতা ও বিশৃঙ্খল পরিস্থিতি ঠেকাতে সিলেটে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী। রবিবার ভোরে হেফাজত নেতাকর্মীরা রাস্তায় নামার সঙ্গে সঙ্গে পুলিশও অবস্থান নেয় নগরীর বিভিন্ন স্থানে।
হরতালের সমর্থনে হেফাজতের মিছিল চলাকালে নগরীর কোর্ট পয়েন্টে পুলিশ সদস্যদের সতর্কভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে হেফাজতের কর্মসূচি পালনে কোনও বাধা দিচ্ছে না পুলিশ। অপরদিকে, পুলিশের পাশপাশি রবিবার সারাদিন সিলেটে মাঠে থাকবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এছাড়া নগরীতে ৬জন নির্বাহী মাজিস্ট্রেটও মাঠে রয়েছেন। সিলেট মহানগর পুলিশের এসএমপি পাশপাশি আমর্ড পুলিশ এবং র‌্যাবও রবিবার মাঠে থাকছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নগরীর কোর্ট পয়েন্টে, তালতলা, জিতু মিয়ার পয়েন্ট, মিরাবাজার, শিবগঞ্জ, উপশহর, মদিনা মার্কেট, মেজরটিলা, টিলাগড়সহ গুরুত্বপূর্ণ রাস্তা এবং মোড়গুলোতে অবস্থান নিয়ে রাস্তায় বসে আছেন হেফাজত নেতাকর্মীরা। থেমে থেমে স্লোগান দিচ্ছেন তারা। এছাড়াও ১৫-২০টি মোটরসাইকেল নিয়ে শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে পিকেটিং করছেন হেফাজতের প্রায় অর্ধশত নেতাকর্মী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com