বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সান্তাহারে আশ্রয়ণ পল্লীর বাড়িগুলো তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে

সাগর খান আদমদীঘি :
  • আপডেট সময় রবিবার, ২৮ মার্চ, ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে নির্মিত আশ্রয়ন পল্লী। কোন মানুষ গৃহহীন থাকবে না; বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা আওয়ামীলী সভাপতি’র এই ঘোষনা শুধু ঘোষনাতেই নেই। বাস্তব রুপ পেয়েছে। আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় সারা দেশে প্রায় নয় লাখ গৃহ ও ভুমিহীনকে পর্যায়ক্রমে বাড়িসহ দুই শতক জমি দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় বগুড়ার আদমদীঘি উপজেলায় প্রথম পর্যায়ে এক শ’ বাড়ি নির্মানের কাজ শেষ হয়েছে। বাড়ির জন্য তালিকাভুক্ত ভুমি ও গৃহহীন পরিবারের স্বামী-স্ত্রীর নামে ইতিমধ্যে জমির রেজিস্ট্রেশন এবং বাড়ি দেওয়া হয়েছে। সান্তাহার ইউনিয়নের ভুমি ও গৃহহীনদের জন্য তারাপুর এর মোড়ে বিশাল ফসলের মাঠে, সান্তাহার-নাটোর আঞ্চলিক মহাসড়কের পাশে একই রংয়ের দুই ঘরের ১৪টি বাড়ি নিয়ে আশ্রয়ন পল্লী তৈরী করা হয়েছে। আশ্রয়ন পল্লিিট বাড়ন্ত বোরো ধানের সবুজ প্রান্তরের এক পাশে সৃষ্টি করেছে এক অপরুপ সৌন্দর্যের চিত্র। কিন্তু সুন্দর বাড়িগুলোতে এখনো বরাদ্দ প্রাপ্তরা বসবাস করতে আসেনি। বাড়িগুলো তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিন বলেন, বাড়িগুলো হস্তান্তর করার পরও কেউ কেন বসবাস করছেন না তা আমার জানা নেই। তবে বিষয়টি খতিয়ে দেখব। তবে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ইশবপুরে ফসলের মাঠে নির্মান করা ১০ বাড়ির আশ্রয়ন পল্লী গ্রামে বরাদ্দ প্রাপ্তরা বসবাস করছেন বলে জানিয়েছেন। সান্তাহারের এই পল্লীতে বসবাস করতে না আসার ব্যাপারে একাধিক কারন জানা গেছে। সেগুলো হল ফসলের নীচু জমিতে নির্মিত হওয়ায় বর্ষা মৌসুমে বাড়িগুলো পানিতে নিমজ্জিত হয়ে বসবাস অনুপযোগী হয়ে পড়বে এমন আশংকা, বিদ্যুৎ সংযোগ এবং পানির সু ব্যবস্থা না থাকা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com