শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ডাক্তারদের পিপিই দিলেন তথ্য প্রতিমন্ত্রী

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ২০ এপ্রিল, ২০২০

সরিষাবাড়ী উপজেলায় করোনাভাইরাস থেকে সুরক্ষায় স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার-নার্সদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ও সার্জিক্যাল মাস্ক বিতরণ করেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান এমপি।

সোমবার রাতে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুরস্থ তথ্য প্রতিমস্ত্রী মুরাদ হাসানের নিজ বাড়িতে সামাজিক দূরত্ব রক্ষা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪০ পিস ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) এবং ৫০ পিস সার্জিক্যাল মাস্ক ডাক্তার ও নার্সদের জন্য প্রদান করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার জারিন পিপিই ও সার্জিক্যাল মাস্ক গ্রহণ করেন।

তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান এ সময় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মোকাবেলায় দেশের নাগরিকদের সুরক্ষার জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন। সবাইকে সচেতন হতে হবে। প্রত্যেককে সরকারি নির্দেশনা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব সঠিকভাবে পালন করলে এই মহামারি করোনাভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, থানার ওসি মাজেদুর রহমান, যুবলীগ নেতা সাখাওয়াতুল আলম মুকুল প্রমুখ।

এমআইপি/রাজিব/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com