শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পারলেন না ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

বিদেশ থেকে ট্রফি নিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের যে প্রত্যাশা ছিল বাংলাদেশ ফুটবল দলের তা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে নেপাল। গত সোমবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নেপাল।

আগের দুই ম্যাচে কোনো গোল করতে পারেনি নেপাল। তারা সেটা পুষিয়ে নিলো ফাইনালে। বাংলাদেশের জালে দুইবার বল পাঠিয়ে নিজেদের আয়োজিত টুর্নামেন্টের ট্রফিটি রেখে দিলো। নেপাল দুটি গোল করেছে প্রথমার্ধে। এক কথায় প্রথম ৪৫ মিনিটেই ফাইনালটি নিজেদের করে নেয় হিমালয়ের দেশের ফুটবলাররা। ১৮ ও ৪২ মিনিটে গোলদুটি হজম করেছে জেমি ডে’র শিষ্যরা। ১৮ মিনিটে গোলরক্ষক আনিসুর রহমান জিকো দারুণ এক সেভ করেছিলেন কর্নারের বিনিমিয়ে। ওই কর্নার থেকেই গোল আদায় করে নেয় স্বাগতিকরা। ডিফেন্ডারের ফিরিয়ে দেয়া বল বাংলাদেশের একাধিক খেলোয়াড়ের পায়ের ফাঁক দিয়ে জালে পাঠান সানজগ রাই। দ্বিতীয় গোলটি করেছেন বিশাল রাই ৪২ মিনিটে। ৮৩ মিনিটে জামাল ভূঁইয়ার কর্নার থেকে সুফিল হেডে গোল করে ব্যবধান ১-২ করেন। শেষ পর্যন্ত ১-২ গোলের হারেই ২২ বছর পর নেপালের কাঠমান্ডুতে শিরোপা জয়ের স্বপ্নভঙ হয় বাংলাদেশের। ১৯৯৯ সালে এই স্টেডিয়ামেই নেপালকে ফাইনালে হারিয়ে বাংলাদেশ এসএ গেমসে প্রথম স্বর্ণ জিতেছিল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com