মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফুলবাড়ীতে বিনামূল্যে কৃষি যন্ত্র পেয়েও খুশি নন কৃষকেরা

হারুন-উর-রশীদ ফুলবাড়ী (দিনাজপুর) :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

রংপুর বিভাগ কৃষি ও গ্রামীন উন্নয়ন প্রকল্পের আওতায় দিনাজপুরের ফুলবাড়ীর কৃষক গ্রুপের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্র হিসাবে ধান মাড়াই মেশিন বিতরণ করেন উপজেলা কৃষি অধিদপ্তর। বিনামূল্যে কৃষি যন্ত্র ধান মাড়াই মেশিন পেয়ে খুশি হতে পারেন নাই কৃষকেরা। গত (৩০ মার্চ) মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলার ৪৭টি কৃষক গ্রুপের মাঝে আনুষ্ঠানিকভাবে ৪৭টি ধান মাড়াই মেশিন বিতরণ করেন প্রধান অতিথি প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাড.মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এম,পি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা মোছাঃ কানিজ আফরোজ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ রুম্মান আখতারসহ সকল ইউপি চেয়ারম্যানগন, কৃষি অধিদপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন। বিনামূল্যে ধান মাড়াই মেশিন পেয়েও খুশি হতে পারে নাই অনেক কৃষক। পূর্ব মহেশপুর সমিতির সভাপতি মোঃ আব্দুল কাদের ও সাধারণ সম্পাদক মাহাবুর রহমান বলেন, প্রায় ১৫ বছর আগে যে মেশিন আমরা ব্যবহার ছেড়ে দিয়েছে সেই মেশিন আজ বিনামূল্যে উপজেলা কৃষি অধিদপ্তর আমাদের হাতে তুলে দিয়েছেন। বর্তমানে অনেক আধুনিক মেশিন বাজারে আছে। তার মধ্যে যদি একটা ভালো মেশিন আমাদের দিতেন তাহলে আমাদের অনেক উপকারে আসতো। এই মেশিন আমাদের তেমন কোন কাজে আসবেনা। এতে অযাচিত ভাবে সরকারের টাকা নষ্ট হয়েছে বলে অভিযোগ করেন অনেক কৃষক। নাম না প্রকাশের শর্তে একই কথা বলেন অনেক কৃষক গ্রুপের সদস্যরা। উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ রুম্মান আখতার বলেন,কৃষক খুশি অখুশির বিষয়টা আমাদের উপর নির্ভর করে না। এটা ইসলামী ডেভল্পমেন্ট ব্যাংক বিদেশি একটি সংস্থা তারা অর্থায়ন করেছে বাংলাদেশে। বাংলাদেশ সরকার ও বিদেশী সংস্থা মিলে মেশিন গুলো কেনা কাটা করে আমাদের দিয়েছে এতে কৃষক বা আমাদের খুশি অখুশির কোন কিছুই নাই। যাই দিয়েছে তাই দিয়েছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com