বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সমাবেশে হামলা ও হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ

শাহীন আহমেদ কুড়িগ্রাম :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

মহান স্বাধীনতা দিবসে শান্ত্মিপূর্ণ সমাবেশে পুলিশ ও ছাত্রলীগের হামলা এবং গুলি করে সাধারণ নাগরিক হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভে বাঁধা দিয়েছে পুলিশ পরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে মোক্তার পাড়াস্থ জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করলে দাদামোড়ে পুলিশ বাঁধা দেয়। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম জেলা বিএনপির সহ সভাপতি শফিকুল ইসলাম বেবুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেনজেলা বিএনপির সিনিঃ যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল, যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন, সহ সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, মোসলেম উদ্দিন দুলাল, সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লেবু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবার রহমান, অর্থনৈতিক সম্পাদক এ্যাডঃ আশরাফ আলী, প্রশিক্ষন সম্পাদক এ্যাডঃ বজলু, সহ সাংগঠনিক জামিল আহমেদ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল ওহাব,স্বণির্ভর বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম রিপন, শ্রম সম্পাদক রফিয়াল হোসেন, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পুতুল, মৎস্য দলের আহবায়ক আব্দুর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম,সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক আহসান কবির লিখন, সাংগঠনিক সম্পাদক রজব আলী, সদর থানা যুবদল সভাপতি আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক তাইজুল হক সাজু, পৌর সাংগঠনিক শহিদুল ইসলাম শিমুল, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সম্পাদক এনামুল হক এনা, পৌর সভাপতি রিজন সরকার জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান,সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল, যুগ্ম সম্পাদক সারোয়ার আহমেদ সাওন, সদর উপজেলা আহবায়ক সোহেল রানা, যুগ্ম আহবায়ক আবু সাইদ শিথিল সহ নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন সারাদেশে সরকার যেভাবে পুলিশকে ব্যবহার করছে এবং দলের লোকজন সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন করছে তাতে স্বাধীনতার মূল চেতনা বিনষ্ট হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com