বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
সাপাহারে ধানের জমিতে আগাছা নাশক স্প্রে করে ফসল বিনষ্ট দক্ষ জনশক্তি ও নিরাপদ অভিবাসনেই খুলবে সমৃদ্ধির দ্বার: কয়রায় বিএমইটি’র সেমিনার কালিয়ায় মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে শিশু-কিশোরদের মাঝে চিত্রাংকন কবিতা রচনা প্রতিযোগিতা পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে মতবিনিময় সভা দুর্গাপুর প্রেসক্লাবের রজতজয়ন্তী উদযাপন রায়পুরে অঘোষিত হরতাল, আঞ্চলিক মহাসড়ক ফাঁকা! নগরকান্দায় কে এম ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল কালিয়ার নোয়াগ্রামে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষ, ১৪জন গুলিবিদ্ধসহ আহত ২৫, আটক ২০ মুন্সিগঞ্জে স্বৈরাচার নেতার তোরণ ঘিরে মিরকাদিমে তোলপাড়

দ্রব্যমূল্য স্বাভাবিক রয়েছে: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী বলেছেন, সম্প্রতি হঠাৎ করে দেশে চাল, ভোজ্যতেল, আটা, শুকনো মরিচের দাম বেড়ে গিয়েছিল। তবে, বাণিজ্য মন্ত্রণালয়ের সময়োপযোগী পদক্ষেপের ফলে এসব নিত্যপণ্যের মূল্য আগের মতো স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে।
ভবিষ্যতে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সময়োপযোগী কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনার কথাও মন্ত্রী জানান। গতকাল বৃহস্পতিবার (১ এপ্রিল) জাতীয় সংসদে লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেনের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
সংরক্ষিত আসনের আদিবা আনুম মিতার প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রতিবছর রমজান মাসকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ীর নিত্যপণ্যের মূল্য হঠাৎ করে বৃদ্ধি করার প্রবণতা দেখা যায়। নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে প্রতি বছরের মতো এবারও বাণিজ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে তা বাস্তবায়ন করে যাচ্ছে।
বর্তমানে নয় লাখ ২০ হাজার নারী কর্মী বিদেশে: ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদের প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ জানান, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো নারী কর্মীর সংখ্যা নয় লাখ ২০ হাজার ৯৬৩ জন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com