বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বরিশালে ইয়াবাসহ বিক্রেতা আটক

বরিশাল প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

র‌্যাব-৮ সদস্যরা বরিশালের গৌরনদী উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ এক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় তার কাছ থেকে ৯০ পিস ইয়াবা, মাদক ব্যবসার নগদ ৩ হাজার ১০০ টাকা এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেছেন। আটক মাদক ব্যবসায়ী আল-ফায়েজ খান(২৩) গৌরনদীর মাহিলাড়া এলাকার আজিম খানের পুত্র। বুধবার সকালে বরিশাল র‌্যাব-৮’র সদর দপ্তর থেকে পাঠানো ই-মেইল বার্তায় তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে। সূত্রমতে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে মাহিলাড়ার বাঘার কালভার্ট এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আল-ফয়েজ খানকে আটক করা হয়। এ ঘটনায় আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে র‌্যাব-৮’র সিপিএসসি’র ডিএডি একরামুল হক বাদি হয়ে গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার দুপুরে আল-ফয়েজকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com