বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাঙামাটির নানিয়ারচর বাজার নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টায় পুনঃরায় চালু

পার্বত্যাঞ্চল প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

গত ১৯মার্চ’’১৯ খ্রিঃ হতে বন্ধ ছিল রাঙ্গামাটি পার্বত্য জেলার নানিয়ারচর উপজেলার নানিয়ারচর বাজার। অবশেষে বুধবার(৩১ মার্চ)’২১ইং সকাল হতে বাজারটি আগের মতে চালু হলো। ইউপিডিএফ সন্ত্রাসীরা বিভিন্ন অজুহাতে বাজারটি বন্ধ করে দিয়ে জন দুর্ভোগ সৃষ্টি করে। বাজার বয়কটের ডাক বাস্তবায়ন করতে ইউপিডিএফ হত্যা, অপহরণ, খুন-গুম, চাঁদাবাজি ও নানান তৎপরতা চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছিল। মূলত: উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত হয়ে ইউপিডিএফ বাজারটি বয়কটের ডাক দেয়। এরপর নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান শক্তিমান চাকমাকে হত্যা করে। শক্তিমান চাকমার অন্তোষ্টিক্রিয়া যোগ দিতে যাওয়ার পথিমধ্যে বর্মা সহ ৬টি হত্যাকান্ড ঘটায় ইউপিডিএফ প্রসিত গ্রুপ। এরপর হতে অশান্ত হয় নানিয়ারচর। সমস্যা ঘনীভূত হয়। বাজার চালু হওয়ার বিষয়টিও অনিশ্চিত হয়ে যায়। অত্র উপজেলার হাজার হাজার মানুষ নিত্য পণ্য ক্রয়-বিক্রি করতে পারেনি। কৃষকদের কাঁচামাল নষ্ট হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় কৃষকরা। জনজীবন ও মানবতা বিপর্যস্ত হয়। এ প্রেক্ষিতে বিভিন্ন সময় স্থানীয়রা আন্দোলন করেও বাজারটি চালু করতে পারেনি। প্রশাসনও বাজারটি চালু করতে বর্থ্য হয়। ইউপিডিএফ ইতোমধ্যে বাজারটি চালু করতে সবুজ সংকেত দিলে দীর্ঘ প্রতিক্ষার অবসান ও দুই বছর অতিবাহিত হওয়ার পর অবশেষে বাজারটি আগের রুপে চালু হয়। সূত্রে জানা যায়, নিরাপত্তা বাহিনীর আন্তরিকতায় ও প্রচেষ্টা বাজারটি চালু হলো। বাজার চালু হওয়ার খবর অত্র উপজেলার বাসীদের মধ্যে ছড়িয়ে পড়লে বাজারে শতশত উপজাতি-বাঙ্গালির আগমণ ঘটে। কেনাকাটার ধুম পড়ে। ব্যবসায়ী সহ স্থানীয় উপজাতি বাঙ্গালির মুখে হাসি ফুটে। এরমধ্যে দিয়ে দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com