বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

হিলি (দিনাজপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

হিন্দু ধর্মাবলম্বীদের দোলযাত্রা আর মুসলমানদের পবিত্র শবেবরাত উপলক্ষে দুইদিন বন্ধের আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি সহ সকল কার্যক্রম স্বাভাবিক হয়েছে। বুধবার (৩১ মার্চ) সকালে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত সোমবার হিন্দুদের দোলযাত্রা এবং গত মঙ্গলবার পবিত্র শবেবরাত উপলক্ষে এই দুইদিন হিলি বন্দরে আমদানি-রপ্তানি সহ সকল কার্যক্রম বন্ধ ছিলো। দুই দিন বন্ধের পর বুধবার সকাল থেকে আবারও বন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। হিলি পানামা পোর্ট লিংকের গণসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, ভারত থেকে পণ্যবাহী ট্রাকগুলো বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। ভারতীয় ট্রাকগুলো আনলোড করে, দেশি ট্রাকগুলো লোড হয়ে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com