বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গৌরনদীতে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কমান্ডারকে সংবর্ধনা

গৌরনদী প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বরিশাল উত্তর জনপদেও মুক্তিযোদ্ধা সংগঠক ও যুদ্ধাহত জাতীয় বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ মনিরুল ইসলাম বুলেট ছিন্টুকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা এগারোটায় পেশাজীবী সাংবাদিকদের সংগঠন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব কার্যালয়ে সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরা। প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ মনিরুল ইসলাম বুলেট ছিন্টু। বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাস, সহপ্রচার সম্পাদক হাসান মাহমুদ, সদস্য মোল্লা ফারুক হাসান, আতাউর রহমান চঞ্চল, আরিফিন রিয়াদ, বিনয় কৃষ্ণ শিয়ালী, এইচএম লিজন, ফাহাদ মিয়া প্রমুখ। শেষে বীর মুক্তিযোদ্ধাকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com